1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জেনেভা থেকে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদ পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ সভা  ​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সংসদ সদস্যের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিরলে কর্দমাক্ত সড়ক সংস্কার: দুর্ভোগ শেষে স্বস্তিতে এলাকাবাসী

জেনেভা থেকে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৩, ৯:৪১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ ও ১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে আজ সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফিরেছেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত ১টা ৫৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটটি এর আগে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ১১.৫০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৫০ মিনিট) যাত্রা করেছিল। এর আগে, ১৩ জুন, প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডে চার দিনের সরকারি সফরে জেনেভা যান।

১৪ জুন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বাসস্থানে সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেটের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিকেলে, প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩’ এর প্লেনারিতে ভাষণ দেন।

শেখ হাসিনা মাল্টার প্রেসিডেন্ট ডক্টর জর্জ ভেলার সঙ্গেও সাক্ষাৎ করেন, এরপর আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী আইএলও এর সদর দপ্তরে ডিজি কর্তৃক আয়োজিত উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নৈশভোজে যোগ দেন।

১৫ জুন, তিনি ডব্লিউইএফ কার্যালয়ে এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে একটি বৈঠকের পর ‘এ টক এট দ্য ডব্লিউইএফ’ এ যোগদান করেন।

সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন। সন্ধ্যায়, ডব্লিউটিওর মহাপরিচালক ড. ওকোনজো-আইওয়ালা তাঁর বাসস্থানে সাক্ষাৎ করেন। তিনি সন্ধ্যায় একটি সামাজিক সংবর্ধনায়ও যোগ দেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com