1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জাল নোটসহ দু’জন গ্রেফতার রাজধানীতে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক আল আমিন বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

জাল নোটসহ দু’জন গ্রেফতার রাজধানীতে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ জুন, ২০২৩, ১১:১১ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক

রাজধানীর মুগদা এলাকা থেকে জাল টাকাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, এ চক্রের মূলহোতা মোঃ স্বপন মিয়া (৩২) ও তার প্রধান সহযোগী মোঃ সামিউল ইসলাম (২৬)।

র‌্যাব-১০ এর এর সহকারি পরিচালক ও মিডিয়া অফিসার (এএসপি) এনায়েত কবির সোয়েব সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল বুধবার রাজধানীর মুগদা থানার দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তিনি জানান, তাদের কাছ থেকে ১ হাজার টাকা সমমূল্যের ২৯৮টি ও ২শ’ টাকা সমমূল্যের ২শ’টি জাল নোট এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ জাল নোট প্রস্তুত ও সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন গরুর হাটসহ অন্যান্য বাজারে সরবরাহ করার উদ্দেশ্যে এই জাল টাকা প্রস্তুত করেছিলেন।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, এদের মধ্যে স্বপন মিয়া চলতি বছরে দুই মাসের ব্যবধানে একই অপরাধে পর পর দু’বার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন এবং জমিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই কাজে যুক্ত হন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com