1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জাপান-দক্ষিণ কোরিয়াকে নিয়ে শীর্ষ সম্মেলন করবেন বাইডেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

জাপান-দক্ষিণ কোরিয়াকে নিয়ে শীর্ষ সম্মেলন করবেন বাইডেন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৩, ৩:৫৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে আগামী ১৮ আগস্ট ওয়াশিংটনের বাইরে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন। শুক্রবার হোয়াইট হাইস একথা জানায়।

ত্রিদেশীয় এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তিন দেশের প্রেসিডেন্ট তাদের ত্রি-পাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায় উদযাপন করবেন। কারণ, তারা তাদের বন্ধুত্বের দৃঢ় বন্ধন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যে শক্তিশালী জোটকে আরো পুনর্নিশ্চিত করবে।’

হোয়াইট হাউস জানিয়েছে, ‘ওয়াশিংটন ডিসির কাছে গ্রামীণ মেরিল্যান্ডে ক্যাম্প ডেভিড প্রেসিডেন্সিয়াল অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে ইন্দো-প্রশান্ত মহাসাগর এবং তার বাইরে ত্রিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করার একটি সুযোগ হবে।’

তারা উত্তর কোরিয়ার ‘নিরবচ্ছিন্ন হুমকি’ মোকাবেলা করবে এবং ‘বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একটি ত্রিপাক্ষিক দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবে। একটি নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রচার করবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি জোরদার করবে।’

বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়াকে বছরের পর বছর ধরে চলা উত্তেজনা কাটিয়ে ওঠার এবং পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার চলমান ক্ষেপনাস্ত্র উৎক্ষেণ এবং পরাশক্তি চীনের সাথে সংঘর্ষের ভয়ের মুখে একসাথে কাজ করার অগ্রাধিকার দিয়েছেন। পিয়ংইয়ং এবং সিউলের মধ্যে সম্পর্ক তাদের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, দু’দেশের মধ্যে কূটনীতি স্থবির হয়ে পড়েছে এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন কৌশলগত পারমাণবিক ওয়ারহেডসহ অস্ত্রের বিকাশের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com