1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছে : বাবলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (ভিপি)

জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছে : বাবলা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, জাতীয় পার্টি কখনও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছে। নব্বইয়ে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকার দাবি করলে পল্লীবন্ধু এরশাদ এ দাবি মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তর করেছিলো। কিন্তু সে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন করেনি। বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরশাদসহ পার্টির সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়, এমনকি জেলে থেকেই নির্বাচন করতে হয়।

শুক্রবার বিকালে নিজ নির্বাচনী এলাকার শ্যামপুর থানার ৫১ নং ওয়ার্ডে মীর হাজীরবাগে ওয়ার্ড জাপার কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাবলা বলেন, প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলেন। জাতীয় পার্টি উদার গণতান্ত্রিক , ইসলামী মুল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল হিসেবে দেশে সুদৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা ও গণমানুষের স্বার্থে রাজনীতি করে। জাতীয় পার্টি কোনো ব্যাক্তি বিশেষ বা গোষ্টির উন্নয়নে বিশ্বাসী নয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দেশের সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য সাহসিতার সঙ্গে সংগ্রাম করছেন। আগামী জাতীয় নির্বাচনে লাঙ্গল নিয়ে জাতীয় পার্টির নেতারা লড়বে দেশের সকল মানুষের বিকাশের জন্য।একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামী মুল্যবোধের শক্তি হিসেবে জাতীয় পার্টি রাষ্ট্রক্ষমতায় গেলে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুজন দে, ৫১ নং ওয়ার্ড জাপার সভাপতি জাহিদ হোসেন, শ্যামপুর থানা যুব সংহতির আহবায়ক মারুফ হাসান মাসুম, ৫১ ওয়ার্ড জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলমাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com