1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব

reporter মোঃআশরাফ আলী
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় জাতীয় স্মৃতিসৌধে প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রাজু ও সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার-এর নেতৃত্বে সংগঠনের সদস্যরা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব জাতির শ্রেষ্ঠ অর্জন। তাঁদের এই অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমকে ধারণ করে নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ এবং জনকল্যাণমুখী সাংবাদিকতা বিকাশে নিরলসভাবে কাজ করে যাবে।
এ সময় আশুলিয়া মডেল প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com