1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ধুনটে বর্ণাঢ্য সড়ক র‌্যালি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ধুনটে বর্ণাঢ্য সড়ক র‌্যালি

reporter শফিক, বগুড়া
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ

বগুড়ার ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘রুপালী মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৬ আগস্ট) উপজেলা সদরে এ র‌্যালির আয়োজন করা হয়।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটি, ধুনট, বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিতে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

আয়োজকরা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, নিরাপদ মাছ উৎপাদন এবং মাছের অভয়াশ্রম সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

র ্যালী শেষে ইছামতী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সফল মাছ চাষি, ব্যক্তি এবং উদ্যোক্তাদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।

উক্ত মৎস্য পক্ষ কমিটি-২০২৬ এর র ্যালীতে অংশ গ্রহণ করেন ধুনট উপজেলা প্রশাসন জনাব আরিফ উল্লাহ নিজামী, জনাব আব্দুল্লাহ আল মামুন (উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ভূমি, ধুনট,) জনাব আলী মুদ্দিন হারুন মন্ডল ( সাবেক মেয়র, পৌর সভা, ধুনট), জনাব মোখফিজুর রহমান বাচ্চু (সাবেক উপজেলা বিএনপি নেতা, ধুনট), জনাব জাহিদুল ইসলাম মধু ( ধুনট, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক) জনাব, শহিদুল ইসলাম (সাবেক সভাপতি, মৎস্য জীবি দল,ধুনট) জনাব হারুন অর রশিদ, ( ধুনট উপজেলা সিনিয়র সভাপতি মৎস্য জীবি দল) জনাব রন্জু মিয়া (সভাপতি, ধুনট উপজেলা মৎস্য জীবি দল) জনাব নূর আলম মেম্বার ( ধুনট উপজেলার সাধারন সম্পাদক, মৎস্য জীবি দল) প্রমূখ ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com