1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানালেন কোস্ট গার্ডের নবনিযুক্ত মহাপরিচালক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক কাজী শাহাবুদ্দিন সাবু এর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত জলঢাকায় জুলাই শহিদ দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার পেকুয়ায় থামছেই’না বাইক দূর্ঘটনা! অকালে ঝড়ে যুবকের প্রাণ লালমনিরহাটে সমবায় অফিসে এলাহী কাণ্ড, সরকারি কক্ষে পাতা বিছানা, হাজিরা খাতা নিয়ে লুকোচুরি ব্রহ্মপুত্রের ভাঙন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কেউ খোঁজ নেয়নি, শফিউল আলম বাদশা আমাদের পাশে দাঁড়িয়েছেন: পটিয়ার ২,৫০০ বন্যার্ত পরিবারের কণ্ঠে কৃতজ্ঞতার কথা ঘোড়াঘাটে মৃত্তিকা মোহন্ত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকার এক হাজার পরিবারকে প্রত্যাশীর ত্রাণ সহায়তা প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানালেন কোস্ট গার্ডের নবনিযুক্ত মহাপরিচালক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:২১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

বাংলাদেশ কোস্ট গার্ডের নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

তিনি সকাল ১০ টা ৩৫ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর তিনি বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বাঙালির শৃংখল মুক্তির মহানায়কের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। এসময় কোস্ট গার্ডের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। বেজে ওঠে বিউগল। প্রদান করা হয় সশস্ত্র সালাম।

অতঃপর পবিত্র সূরা ফাতেহা পাঠ করে তিনি বিশেষ মোনাজাতে অংশ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও ৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করেন। সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষ কোস্টগার্ড মহাপরিচালক বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় কোস্ট গার্ড সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ, জোনাল কমান্ডার পশ্চিম জোন ও অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন স্তরের কোস্ট গার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com