1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদ পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ সভা  ​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন,রংপুর 
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তারা বলেন, পরিবেশ রক্ষা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‘ক্লাইমেট অ্যাকশন’ এবং ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ জুলাই) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরিবেশ অধিদপ্তর, রংপুরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এবং রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পরিবেশ রক্ষা শুধু প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অপরাধ, অভিবাসন ও সামাজিক অস্থিরতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তাই সবুজ রংপুর গড়ে তুলতে বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। প্রতিটি থানা ও ইউনিয়নকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে তিনি সবার সম্মিলিত উদ্যোগ কামনা করেন।

সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ সম্প্রসারণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com