1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে আহবান শিক্ষামন্ত্রীর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক কাজী শাহাবুদ্দিন সাবু এর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত জলঢাকায় জুলাই শহিদ দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার পেকুয়ায় থামছেই’না বাইক দূর্ঘটনা! অকালে ঝড়ে যুবকের প্রাণ লালমনিরহাটে সমবায় অফিসে এলাহী কাণ্ড, সরকারি কক্ষে পাতা বিছানা, হাজিরা খাতা নিয়ে লুকোচুরি ব্রহ্মপুত্রের ভাঙন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কেউ খোঁজ নেয়নি, শফিউল আলম বাদশা আমাদের পাশে দাঁড়িয়েছেন: পটিয়ার ২,৫০০ বন্যার্ত পরিবারের কণ্ঠে কৃতজ্ঞতার কথা ঘোড়াঘাটে মৃত্তিকা মোহন্ত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকার এক হাজার পরিবারকে প্রত্যাশীর ত্রাণ সহায়তা প্রদান

জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে আহবান শিক্ষামন্ত্রীর

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৩, ২:০৩ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত জরায়ু-মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ শীর্ষক কর্মশালায় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি

নিউজ ডেস্ক

জরায়ু-মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থী -শিক্ষক এবং অভিভাবকের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

তিনি বলেন, একটু সচেতনতার অভাবে স্তন ক্যান্সার ও জরায়ু মুখের ক্যান্সারে মৃত্যু কাম্য হতে পারে না। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত জরায়ু-মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসা, পাঠ্যপুস্তকে এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করাসহ ডিজিটাল কনটেন্ট তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রচার মাধ্যমে ব্যবস্থা করার উপরও গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, জরায়ু ক্যান্সার প্রতিরোধ যোগ্য এবং এর জন্য ভ্যাক্সিনও রয়েছে। আবার যথাযথ স্ক্রিনিংসহ দ্রুত ডায়াগনোসিস এর মাধ্যমে স্তন ক্যান্সার নির্ণয় করতে পারলে এই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। নিজে নিজেও স্তন পরীক্ষা করা সম্ভব। রয়েছে বিনামূল্যে ভায়া টেস্ট ও সিবিই টেস্টের সুবিধা।

এ সময়ে শিক্ষামন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে নিজের বাসা, বাড়ি-ঘর পরিস্কার রাখা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবধরনের প্রতিষ্ঠান, অফিসসমূহ পরিস্কার রাখতে সবার প্রতি আহবান জানান।

ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির উদ্যোগে চিকিৎসক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে এই কর্মশালা অনুৃষ্ঠিত হয়।

সভাপতির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ বলেন, জনসচেতনতা সৃষ্টিসহ জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধ ও স্তন ক্যান্সার নিয়ন্ত্রণে স্কুল হেলথ ক্লিনিক চালু একটি বড় ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রমের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com