1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নায়িকা পরীমণি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নায়িকা পরীমণি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ জুলাই, ২০২৩, ২:৪৩ অপরাহ্ণ
বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির সন্তান রাজ্য সুস্থ হয়ে বাসায় ফিরেছে

বিনোদন প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের আলোচিত তারকা দম্পতি চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য সুস্থ হয়ে বাসায় ফিরেছে। বিষয়টি পরীমণি নিজেই নিশ্চিত করেছেন।

বুধবার (১৯ জুলাই) রাতে পরীমণি তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমার পদ্মফুল সুস্থ হয়ে বাসায় ফিরেছে। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার পদ্মকে কত ভালোবাসেন ও বড় হলে আমি সবার কথা বলবো একদিন।

বেশ কয়েকদিন আগে রাজ্য জ্বরে আক্রান্ত হয়। ছোট্ট রাজ্যর ১০৩ ডিগ্রি জ্বরে দিশাহারা হয়ে পড়েন মা পরীমণি। দ্রুত ছোটেন বাসার পাশের হাসপাতালে। আশঙ্কা করেছিলেন, ডেঙ্গু কিংবা কোভিডজাতীয় কিছু কি না। যাবতীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে জানতে পারেন তার কোনোটিই নয়, সিজনাল জ্বর। ছেলেকে নিয়ে হাসপাতালে একাই সব করেছেন পরীমণি।

এদিকে, ছেলেকে নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেতা শরিফুল রাজ। কারণ ছেলের এমন অসুস্থতার দিনেও তিনি কাছে ছিলেন না।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে ছেলে রাজ্যের একটি ভিডিও প্রকাশ করেন রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখ বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে। আম্বাকে একশ কোটি চুমু দিও।

এদিকে, চলতি বছরের মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরই দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হয় এ জুটির। বর্তমানে আলাদা থাকছেন রাজ ও পরী।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও সারেন তারা। একই বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com