1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চৌদ্দগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

চৌদ্দগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

reporter চৌদ্দগ্রাম প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় এক সাংবাদিকসহ তিনজনের বিরূদ্ধে সংবাদ পত্রে নিউজে করে ক্যরিয়ার ধ্বংস করার হুমকি দিয়ে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছে আল আমিন নামে এক মাদ্রাসা ছাত্র।

ভূক্তভোগী ছাত্র চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আল আমিন কুমিল্লা আলিয়া মাদ্রাসার কামিল প্রথম বর্ষের ছাত্র জানায়, অভিযুক্ত নুর হোসেন রাজিব তার ফুফাতো ভাই। নুর হোসেন রাজিব ফোন করে তাকে রবিবার রাত ৮টায় মিয়াবাজারে রনির মোটরসাইকেল গ্যারেজে যেতে বলে। কিছুক্ষণ পর রনির গ্যারেজে গেলে উপস্থিত সাংবাদিক পরিচয় দেওয়া মোঃ আবুল বাশার রানাসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি ঘটনার অনেকগুলো প্রমান তাদের কাছে রয়েছে বলে জানায়। তাদেরকে ৩ লক্ষ টাকা প্রদান না করলে সংবাদ পত্রে নিউজ করে তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দেয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং বিভিন্ন প্রকার হুমকি-ধমকি প্রদান করে। প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, অভিযুক্ত মোঃ আবুল বাশার রানা কালের কণ্ঠের চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি।

ঘটনার এক পর্যায়ে সাংবাদিক পরিচয় দেয়া অজ্ঞাতনামা ২ জন ব্যক্তি জোর জবরদস্তি করে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং সেটি আনলক করার জন্য তাকে চাপ প্রয়োগ করে। আল আমিন ফোন আনলক করিতে অস্বীকৃতি জানালে সাংবাদিকরা শার্টের কলার চেপে ধরে টানা হেঁছড়া করে অপমান অপদস্ত করে, মোবাইল ফোন ফ্লাশ দেয়ার চেষ্টা করে এবং এ বিষয়ে উচ্চবাচ্য করলে ক্যারিয়ার ধ্বংস করার হুমকি দিয়ে মোবাইল নিয়ে চলে যায়। এ সময় আল আমিন জানায়, উল্লিখিত বিষয়ে নূর হোসেন রাজিব, মোঃ রনি এবং সাংবাদিক আবুল বাশার রানাসহ ৩জনের নাম উল্লেখ চৌদ্দগ্রাম থানায় অভিযোগ করা হয়েছে।

১৫ জুন, সোমবার ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করার পর এলাকায় ব্যপক চাঞ্চল্য ও তোলপাড় শুরু হয়। চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক নুর নবী সোমবার সন্ধ্যায় জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে থানায় ডেকেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com