1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চুপিসারে প্রেম করছেন নায়িকা বুবলী ও তাপস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (ভিপি) উখিয়ায় বন্যায় বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে নুরুল ইসলামের ১৮ সদস্যের পরিবার

চুপিসারে প্রেম করছেন নায়িকা বুবলী ও তাপস

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৩, ২:৩৬ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

জাঁকজমকপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের অঙ্গীকার নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে গানবাংলা টেলিভিশনের মিউজিক ফর পিস কনসার্টে দেশীয় চলচ্চিত্রের তারকাদের উপস্থিতিতে টিএম ফিল্মস যাত্রা শুরুর ঘোষণা দেয়।

কিন্তু করোনা মহামারির কারণে প্রযোজনায় আসতে প্রতিষ্ঠানটির বিলম্ব হয়। তবে চলতি বছর চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখিয়েছে টিএম ফিল্মস। সম্প্রতি দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠানটি। এর একটি ‘খেলা হবে’। যেটি নির্মাণ করছেন ‘ন ডরাই’খ্যাত তানিম রহমান অংশু। তবে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে সিনেমাটির মাধ্যমে প্রথমবার পর্দা শেয়ার করতে দেখা যাবে ঢাকাই সিনেমার দুই তারকা অভিনেত্রী পরীমণি ও শবনম ইয়াসমিন বুবলীকে!

গেল অক্টোবরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল ভারতে। এমনই খবর প্রকাশ হয় গণমাধ্যমে। তবে এবার টিএম ফিল্মসের চেয়ারপার্সন ফারজানা মুন্নি দিলেন অবাক করা তথ্য।

তাপসের সঙ্গে প্রেম করছেন চিত্রতারকা শাকিব খানের সাবেক স্ত্রী শবনম ইয়াসমিন বুবলী। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। স্ট্যাটাসটি এখন দেখা না গেলেও এর স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

যেখানে মুন্নী লেখেন, তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয়,তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে!

এ প্রসঙ্গে জানতে বুবলীকে ফোন দিলে তার সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে, তাপসের নম্বর বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com