1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
চিত্রনায়িকা তমা মির্জা এখন ‘অফিশিয়ালি গ্র্যাজুয়েট’ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

চিত্রনায়িকা তমা মির্জা এখন ‘অফিশিয়ালি গ্র্যাজুয়েট’

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৩, ৪:০৮ অপরাহ্ণ
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হতে চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জার স্নাতক ডিগ্রি অর্জন

বিনোদন প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা স্নাতক ডিগ্রি অর্জন করে সমাবর্তনে অংশ নিলেন। ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তনে রোববার অংশ নেন তিনি। সেখান থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আর এ কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নায়িকা নিজেই জানিয়েছেন।

তমা তার এই ডিগ্রি অর্জনের নাম দিয়েছেন ‘অফিশিয়ালি গ্র্যাজুয়েট’। ক্যাপশনে লিখেছেন ‘তুমি যদি স্বপ্ন দেখ, তবে তুমি এটা করতে পারবে। সব গ্র্যাজুয়েটকে অভিনন্দন।

নিজেকে ‘অফিশিয়ালি গ্র্যাজুয়েট’ উল্লেখ করে এই অভিনেত্রী নিজ বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে পোস্ট করেছেন তার বাবা-মা ও ভাইয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি।

এদিকে, গেল ঈদে মুক্তি পেয়েছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফির পরিচালনায় এর জয়ধ্বনি এখন সবখানে। নিশা-তমার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিলসহ অনেকে। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com