1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চাকরি প্রার্থীদের জন্য রেইজ প্রকল্পের ফেনীতে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

চাকরি প্রার্থীদের জন্য রেইজ প্রকল্পের ফেনীতে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশ

reporter মহিউদ্দিন মহি খন্দকার
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ

ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পিকেএসএফ এর কারিগরি এবং আর্থিক সহায়তায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার এর উদ্যোগে এক বিরাট চাকরি মেলা শিক্ষানবিশ সমাবেশের আয়োজন করা হয়েছে। এই মেলা আয়োজনের লক্ষ্য হলো নিম্নবিত্ত পরিবারের বেকার তরুণ তরুণীদের কর্মে সম্পৃক্ত করা। মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১২ টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। মেলার উদ্দেশ্য দক্ষ বেকার তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

১৭ জুন, ২০২৬ বুধবার মেলাটি ফেনীর টিটিসি কার্যালয়ে সকাল ৯ টায় শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার জেলা প্রশাসক মনিরা হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী এবং প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মোঃ মাসুদ পারভেজ।

মেলায় স্বাগত বক্তব্য দেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর মহাব্যবস্থাপক আলাউদ্দিন খান। সভাপতিত্ব করেন ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, বর্তমান শ্রমবাজারে দক্ষ কর্মীর গুরুত্ব অপরিসীম। দক্ষ জনশক্তি পারে আমাদের মতো একটি উন্নয়নশীল দেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে। তিনি তরুণদের দক্ষতাভিত্তিক শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের ভবিষৎ কর্মজীবন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আরো উল্লেখ করেন যে, উদ্যোক্তা তৈরী এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্দ্যোগ দেশের অগ্রযাত্রাকে আরো গতিশীল করবে।

মেলায় ওয়ালটন, প্রাণ, ষ্টার লাইন গ্রুপ, ক্রাউন সিমেন্ট এবং আবুল খায়ের সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দুই শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রত্যাশী সরাসরি সাক্ষাৎকার ও সিভি জমা দেওয়ার সুযোগ পান। তাৎক্ষণিকভাবে ৮২ জনের কর্মসংস্থান নিশ্চিত হওয়ার পাশাপাশি আরো অনেক প্রার্থীর জীবনবৃত্তান্ত ভবিষৎ নিয়োগের জন্য প্রতিষ্ঠানগুলো সংগ্রহ করে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com