1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চট্টগ্রাম নগরীতে ভুয়া ডিবি ছিনতাই চক্রের ৫ সদস্য স্বর্ণ,মোবাইল টাকা সহ আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (ভিপি) উখিয়ায় বন্যায় বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে নুরুল ইসলামের ১৮ সদস্যের পরিবার

চট্টগ্রাম নগরীতে ভুয়া ডিবি ছিনতাই চক্রের ৫ সদস্য স্বর্ণ,মোবাইল টাকা সহ আটক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ও হালিশহর থানা এলাকায় ডিবি পুলিশ পরিচয়
দিয়ে করত অপহরন এর পর ছিনতাই করে তাদের সর্বশান্ত করে বেডাত তারা এমন ছিনতাই চক্রের ৫ জন সক্রিয় সদস্য কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১টি মোবাইল, ১টি স্বর্ণের আংটি, নগদ-১০ হাজার ৫০ টাকা উদ্ধার করে পুলিশ ।

গ্রেপ্তারকৃতরা হলো- রাকিবুল হাসান রাকিব (২৭), মো. শাহবুদ্দিন প্রকাশ সাইমন (২৬), ওমর বিন কিবরিয়া প্রকাশ রাজ (২৭), মো. সাদমান ফয়েজ প্রকাশ সংলাপ (২৬) ও মো. ইসমাইল হোসেন প্রকাশ বাঁধন (২৬)।

গত বুধবার (২৭ মার্চ) রাতে নগরীর পাহাড়তলী ও হালিশহর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন। তিনি বলেন, গত ২৪ মার্চ সন্ধ্যায় সাগরিকা মোড়ে কিছু বুঝে উঠার আগেই অজ্ঞাতনামা ৩ জন ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক ব্যক্তিকে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এরপর তাকে একটি পরিত্যক্ত মুরগির ফার্মের ভিতরে আটকে রাখে। পরে আট থেকে দশ জন তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে ১টি মোবাইল, মানিব্যাগে থাকা নগদ ১৯হাজার ৮’শ টাকা নিয়ে নেয়। এছাড়া তার বিকাশ ও নগদের পাসওয়ার্ড নিয়ে সাড়ে ২৯ হাজার টাকা, ২টি স্বর্ণের ও রুপার আংটি, একটি রোলেক্স ঘড়ি ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ অভিযানে নেমে গতকাল রাতে নগরীর পাহাড়তলী ও হালিশহর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মূলত ১০ জনের একটি গ্রুপ আছে। তারা গত মাস খানেকের মধ্যে প্রায় ৪০টি অপহরণের ঘটনা ঘটিয়েছে। তারা মূলত নানাভাবে লোকজনকে ফাঁদে ফেলে। তাদের কাছে ওয়াকিটকিও থাকে। ভয়েস রেকর্ড করে ফোনে শুনিয়ে ভয় দেখিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় অনেক ভুক্তভোগী এখন আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা তাদের মামলা করার পরামর্শ দিয়েছি। আসামিরা দীর্ঘদিন ধরে নগরীতে এ কাজ চালাচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com