এস. এম. রফিকুল ইসলাম: এফডিআর এর ৪০ লাখ ৪৯ হাজার ৫০ টাকা সহ ২০১৭ সালের ৯ জানুয়ারি থেকে চলতি বছর পর্যন্ত সুদ দাবী করে একাধিকবার আবেদন করেও কোন লাভ হয়নি বলে অভিযোগে প্রকাশ। উক্ত টাকা পেতে সংশ্লিষ্ট ব্যাংক মহাব্যবস্থাপক ঘুষ দাবী করেছেন মর্মে দুনীর্তি দমন কমিশন প্রধান কার্যালয়ে গত ০৮ জানুয়ারি একটি অভিযোগ দায়ের করেছেন জনৈক মো: মাহবুবুর রহমান খান। অভিযোগটি বর্তমানে দুদক তদন্ত করছে। এই ঘটনাটি ঘটেছে রুপালী ব্যাংক লিমিটেড ঢাকার লোকাল অফিসে। দুদকে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, মাহবুব গ্রুপের চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান খান ২০১৭ সালের ৯ জানুয়ারি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড কে একটি ব্যাংক গ্যারান্টি প্রদানের লক্ষ্যে এফডিআর এর অনুরোধ সহ নগদ ৪০ লাখ ৪৯ হাজার ৫০ টাকা প্রদান করেন। সংশ্লিষ্ট শাখার মহা- ব্যবস্থাপক ঐ নগদ অর্থ গ্রহন করে একটি ব্যাংক গ্যারান্টি প্রদান করে। যার নং ২০১৭/১ তাং: ৯/০১/২০১৭ ইং। ৫ বছর মেয়াদের উক্ত ব্যাংক গ্যারান্টি ২০২২ সালের ৮ই জানুয়ারি শেষ হয়। উক্ত ব্যাংক গ্যারান্টি পুনঃরায় নবায়ন করার আবেদন করলে তিনি অযোক্তিক অজুহাতে ব্যাংক গ্যারান্টি নবায়ন করা থেকে বিরত থাকেন। এর ফলে ব্যাংকে জমাকৃত ৪০ লাখ ৪৯ হাজার ৫০ টাকার সমুদয় অর্থ সুদসহ ফেরত চেয়ে পত্র দিলে নানা অযোক্তিক উত্তর দিয়ে অর্থ পরিশোধ না করে কালক্ষেপন করেছেন উক্ত টাকা পেতে হলে সুদের অর্থ ঘুষ হিসেবে দাবী করেন বলে অভিযোগ করেন মো: মাহবুবুর রহমান খান। জনাব খান সংশ্লিষ্ট শাখার মহা-ব্যবস্থাপক বিরুদ্ধে অনৈতিক ভাবে ঘুষ দাবীর অভিযোগ এনে দুদকে অভিযোগটি দায়ের করেন। এই ব্যপারে মহা-ব্যবস্থাপক জি. এম. আবু নাসের মো: মাসুদের এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আদালতকে অভহিত করা হয়েছে।