1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

reporter গাজীপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ

‘মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে শুরু হয়েছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। গত শনিবার বিকেলে শহীদ বরকত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। টুর্নামেন্টের উদ্বোধন করবেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হান্নান মিয়া হান্নু ও সদস্য সচিব আব্দুর রহিম কালা প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৩-০ গোলে দিনাজপুরের শাইখ স্পোর্টসকে পরাজিত করে শুভ সূচনা করেছে। ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে বিকেএসপির তরুণরা মাঠে নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখে।

আয়োজক কমিটি জানায়, গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশের বিভিন্ন জেলার ১৬টি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দল নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রথম রাউন্ডের খেলা শেষে বিজয়ী দলগুলো পর্যায়ক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং আগামী ১০ জুলাইয়ের বহুল প্রতীক্ষিত ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ টাকা ও ট্রফি, আর রানার্সআপ দল পাবে ২ লাখ টাকা ও ট্রফি। এছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলরক্ষকের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিদিন বিকেল ৩টা থেকে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটির মতে, এই টুর্নামেন্টের লক্ষ্য শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com