1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাত করেছেন জাতিসংঘের দূতগণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাত করেছেন জাতিসংঘের দূতগণ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৩, ৪:০১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রাষ্ট্রদূতগণ গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাত করেছেন ।

নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ার কয়েক দিনের মধ্যে সোমবার রাষ্ট্রদূতগণ এ সাক্ষাতের জন্যে মিসর সফরে এলেন। একদিনের অনানুষ্ঠানিক এই সফরটি আয়োজন করে সংযুক্ত আরব আমিরাত ও মিসর।

এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার বিপর্যয়কর মানবিক পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস গাজাকে সমাধিক্ষেত্রের সাথে তুলনা করেছেন।

রাশিয়া ও ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতগণ এই সফরে অংশ নিলেও যুক্তরাষ্ট্র ও ফ্রান্স কোন প্রতিনিধি পাঠায়নি।

রাষ্ট্রদূতগণ রাফাহ সীমান্তবর্তী এল আরিশে একটি হাসপাতাল পরিদর্শন করেন। এখানে গাজা যুদ্ধে আহত অনেককে চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্যান্যের মধ্যে তারা সাক্ষাত করেন ওয়াফা আসাদ নামের ২৭ বছর বয়সী একজন নারীর সঙ্গে। তিনি গর্ভবতী ছিলেন। ইসরায়েলি হামলায় তার বাড়ি গুঁড়িয়ে গেছে। স্বামী নিহত ও দুই মেয়ে আহত হয়েছে। ওয়াফার একটি হাত ও পা কেটে ফেলতে হয়েছে। তবু সীমান্ত পাড়ি দেয়ার পর পরই সে একটি সন্তানের জন্ম দেয়। তার বোন আলা রাষ্ট্রদূতদের এ কথা জানায়।

জাতিসংঘের প্রতি আলার আহ্বান যুদ্ধ যেন বন্ধ হয়। এ পরিস্থিতিতে ইকুয়েডরের রাষ্ট্রদূত জোসে ডি লা গাসকা বলেছেন, হাসপাতাল পরিদর্শন করে তিনি বিধ্বস্ত হয়ে গেছেন।

তিনি বলেছেন. এইমাত্র আমি একজন তরুণী মাকে দেখলাম তিনি তার শিশু বাচ্চাকে হারিয়েছেন। অপর কন্যা আহত হয়েছে।

তিনি বলেন, আমি যা দেখেছি তার আর দেখতে চাই না। এটি ভয়ংকর।

এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ১২শ ইসরায়েলি প্রাণ হারায়। এছাড়া হামাস প্রায় দুশো ইসরায়েলিকে জিম্মি হিসেবে আটক করে। এর পর পরই ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও পরে সর্বাত্মক হামলা শুরু করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com