1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎ গাইবান্ধায় ইয়াবা ও নগদ টাকা  সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

‎ গাইবান্ধায় ইয়াবা ও নগদ টাকা  সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

reporter ‎ মোঃ মিজানুর রহমান মিল,গাইবান্ধা 
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ী ও এক মাদক ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৬ জুন) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে সাঘাটা থানার রাত্রিকালীন মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নম্বর কচুয়া ইউনিয়নের চন্দনপাট এলাকায় অভিযান পরিচালনা করে। তথ্যের ভিত্তিতে জানা যায়, চন্দনপাট গ্রামের জুয়েল মন্ডলের বাড়ির আঙিনায় মাদকদ্রব্য কেনা বিক্রি চলছে।

‎অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে চন্দনপাট গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো. জুয়েল মন্ডল (৪৫) এবং রাঘবপুর গ্রামের মৃত মনসুরের ছেলে মো. মতিয়ার রহমান (৫২)-কে আটক করে।

‎তল্লাশির এক পর্যায়ে জুয়েল মন্ডলের পরনের লুঙ্গির ডান কোচ থেকে ৪০ পিস ইয়াবা এবং মতিয়ার রহমানের প্যান্টের ডান পকেট থেকে মাদক ক্রয়ের ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন যে, তারা পরস্পরের যোগসাজশে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ও নগদ টাকা নিজেদের হেফাজতে রেখেছিলেন। ‎
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

‎সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাঘাটা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com