1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গণতান্ত্রিক রাজনীতিতে সংঘাতের জায়গা নেই: পিটার হাস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (ভিপি)

গণতান্ত্রিক রাজনীতিতে সংঘাতের জায়গা নেই: পিটার হাস

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৩, ৩:৩৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

গণতান্ত্রিক রাজনীতিতে সংঘাতের জায়গা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, ‘আমি আশা করি, সব পক্ষ শর্তহীন একটি সংলাপের দিকে এগিয়ে যাবে, যাতে উদ্বেগ কমে এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে।’

আজ মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পিটার হাস।

পিটার হাস বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনকালে স্বচ্ছ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, যাতে আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, সাধারণত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া ভোট গ্রহণের অনেক আগে থেকে শুরু হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজ, ভোটার, গণমাধ্যম ও নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে হয়।

যদি সংঘাত হয়, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার খর্ব হয়, ইন্টারনেট এক্সেস না থাকে। তাহলে অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com