1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাঘায় নবাগত ইউএনওর মতবিনিময় সভায় বলেন মাদক ও ইমো হ্যাকিং জিরোটলারেন্স। এমপি চাঁদ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ ভাঙ্গায় প্রাইভেটকার থেকে প্রকাশ্যে গুলি ছোড়ার অভিযোগ মনোহরদীতে শিক্ষককে লোহার পাইপ দিয়ে মারধরের অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে মামলা, ক্ষোভে উত্তাল মনোহরদী পাইকগাছায় চাঞ্চল্যকর আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা: ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা

খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

reporter উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের খোজাখালী গ্রামের বাসিন্দা হাসানুজ্জামান হাসান মাষ্টারের মেয়ে হাফসা তাবাসসুম হিয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
হিয়া খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার এ কৃতিত্বে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
মেয়ের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে হিয়ার বাবা হাসানুজ্জামান হাসান বলেন, “আমার মেয়ের এই অর্জনে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও পরিবারের সহযোগিতায় সে এই সাফল্য অর্জন করেছে। আমি সকলের কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই, যাতে সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে।”
খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “হাফসা তাবাসসুম হিয়ার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। সে একজন নিয়মিত, মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই সাফল্যের পেছনে শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীর আন্তরিক পরিশ্রম রয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতেও সে আরও বড় বড় সাফল্য অর্জন করে বিদ্যালয়, পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে।”
হাফসা তাবাসসুম হিয়ার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com