1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খুলনা রেলস্টেশনে কোটি টাকার স্বর্নের বার সহ আটক যুবক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

খুলনা রেলস্টেশনে কোটি টাকার স্বর্নের বার সহ আটক যুবক

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ

খুলনায় প্রায় এক কোটি ১০ লাখ টাকার স্বর্নের বার সহ মাসুদ মোল্লা নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। আজ ৯ জুলাই সকাল ৭ টার দিকে রেলস্টেশন এলাকা থেকে সন্দেহজনক গতিবিধির কারনে তাকে তল্লাসি করা হলে তার কাছ থেকে বিপুল পরিমান স্বর্ন উদ্ধার করা হয়। মাসুদ মোল্লা নড়াইল জেলার নড়াগাতি এলাকার বাসিন্দা। খুলনা রেলওয়ে পুলিশের কর্মকর্তা জানান, সকালে স্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে মাসুদ মোল্লাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাসি করে স্বর্ন উদ্ধার করা হয়। রেলওয়ে পুলিশের দাবি, উদ্ধার হওয়া স্বর্নের বর্তমান বাজার মুল্য প্রায় ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা। প্রতিভরি স্বর্নের বাজার মুল্যে ২ লাখ ২১ হাজার টাকা হিসেবে নির্ধারন করা হয়েছে। রেলওয়ে পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পুর্বেও একটি মামলা আছে। বিষয়টি নিশ্চিত হতে ক্রাইম ম্যানেজমেন্ট সিস্টেম ( সিডিএনএস) এ অনুসন্ধান চালানো হচ্ছে। ধারনা করা হচ্ছে ঔই মামলাটিও স্বর্ন চোরাচালান বা অনুরুপ অপরাধ কিনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে আটক ব্যক্তি দাবি করেছেন তিনি ঢাকা থেকে এসে খুলনায় নেমেছিলেন এবং ট্রেনে করে নড়াইল যাওয়ার কথা ছিল। তবে তার বক্তব্যে ও উদ্ধার হওয়া স্বর্নের উৎস নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মাধ্যমে স্বর্নের উৎস, সম্ভাব্য চোরাচালান চক্রের সমৃক্ততা এবং এর সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা, তা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। এদিকে আটক ব্যক্তিকে থামানোর সময় ও তল্লাসীর পুরো ভিডিও চিত্র পুলিশের কাছে সংরক্ষিত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। খুলনা রেলস্টেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো: সেতু সালাম খান বলেন, ৩ টি স্বর্নের বার সহ মাসুদ মোল্লাকে আটক করা হয়। উদ্ধার হওয়া স্বর্নের বর্তমান বাজার মুল্য আনুমানিক ১ কোটি ১৫ লাখ টাকার মতো। আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com