1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খুলনার শিল্প সামুদ্রিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক

খুলনার শিল্প সামুদ্রিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ

খুলনার শিল্প ও সামুদ্রিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম। আজ ১৬ জুন সকালে মন্ত্রী খুলনা শিপইয়ার্ডে কিল লেয়িং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় বাংলাদেশ ওশোনোগ্রাফিক রিসার্চ ভেসেল ইন্সটিটিউটের আওতায় একটি স্মল রিসার্চ ভেসেল এবং একটি পল্টুন নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন করা হয়। মন্ত্রী বলেন, সমুদ্রের খনিজ সম্পদ, মৎস্য সম্পদ এবং সুনীল অর্থনীতির বিকাশে এই গবেষণা জাহাজ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। জানাগেছে, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি খুলনা শিপইয়ার্ড লিমিটেড এবং বাংলাদেশ ওশোনোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউটের মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতি (DPM) এর আওতায় একটি চুক্তি সাক্ষরিত হয়। ঔই চুক্তির ভিত্তিতে প্রকল্পের আওতায় একটি স্মল রিসার্চ ভেসেল, একটি সেলফ সাসটেইন্ড পল্টুন, দুটি হাইস্পিড কেবিন বোট এবং ২৫০ মিটার দৈর্ঘ্যের জেটি ও গ্যাংওয়ে কার্যক্রম চলছে। অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী এবং খুলনা শিপইয়ার্ডের উর্ধবতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট মনে করছেন, এই প্রকল্প সমুদ্র গবেষণা ও নীল অর্থনীতির সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com