1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
খুলনায় জুলাই শহিদ দিবস পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অনুমোদন পেল ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) রাজনগরে কবরস্থানে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ বাঘায় নবাগত ইউএনওর মতবিনিময় সভায় বলেন মাদক ও ইমো হ্যাকিং জিরোটলারেন্স। এমপি চাঁদ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ ভাঙ্গায় প্রাইভেটকার থেকে প্রকাশ্যে গুলি ছোড়ার অভিযোগ মনোহরদীতে শিক্ষককে লোহার পাইপ দিয়ে মারধরের অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে মামলা, ক্ষোভে উত্তাল মনোহরদী পাইকগাছায় চাঞ্চল্যকর আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা: ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন

খুলনায় জুলাই শহিদ দিবস পালিত

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ

খুলনায় যথাযোগ্য মর্যাদায় ১৬ জুলাই জুলাই শহিদ দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে নগরীর শিববাড়ি শহিদ স্মৃতিস্তম্বে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। এ উপলক্ষ্যে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা – ১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গিকার বাস্তবায়ন করছে এবং গনভোটের ” হ্যা” এর পক্ষে কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশের কোনো আন্দোলন একদিনে গড়ে ওঠেনি। দীর্ঘদিনের হামলা- মামলা, নির্যাতন দমন- পীড়ন ও গনবিরোধী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে আসে। সেই আন্দোলনের ধারাবাহিকতার ফলেই আমরা আজ কেউ সরকারে আবার কেউ বিরোধী দলে থেকে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্য হয়েছি এবং স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাচ্ছি। তিনি আরো বলেন, গনতান্ত্রিক রাস্ট্রে আলোচনা – সমালোচনা অব্যাহত থাকবে। এটাই গনতন্ত্রের সৌন্দর্য এবং সুস্থ রাজনৈতিক চর্চার অন্যতম ভিত্তি। সংসদ সদস্য জুলাই আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, জুলাই আন্দোলন শহিদ, আহত এবং সকল প্রকৃত যোদ্ধাদের রাস্ট্রের পক্ষ থেকে যথাযথ সন্মান ও প্রাপ্য ভাতা প্রদান করা হবে। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি, শহিদ শেখ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান ও মহানগর জামায়াত ইসলামির আমীর অধ্যাপক মাহফুজুর রহমান সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই গনঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যগন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে নগরীর মসজিদ সমুহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসানালয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com