1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন, প্রত্যাশা সমমনা জোটের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন, প্রত্যাশা সমমনা জোটের

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৩, ১১:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ও যুগপতের শরিকরা জনগণের ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। তখন বেগম খালেদা জিয়া আবার দেশের প্রধানমন্ত্রী হবেন। আর ওই নির্বাচনে আওয়ামী লীগ সর্বোচ্চ ২০ থেকে ২৫টি সিট পেতে পারে।

শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে এমন প্রত্যাশার কথা জানান ড. ফরহাদ।

জাতীয়তাবাদী সমমনা জোটের এই সমন্বয়ক বলেন, আওয়ামী লীগ সরকার আবারও ২০১৪ ও ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচনের পায়তারা করছে। কিন্তু জনগণ জেগে উঠেছে, তারা আর এ ধরনের কোনো নির্বাচন হতে দেবে না। নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, যতক্ষণ পর্যন্ত না সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।

একদফার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ ইতোমধ্যে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। ফলে ছয়-নয় করে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না। সরকারের পতন অতি সন্নিকটে।

এনপিপির চেয়ারম্যান বলেন, দফা এক দাবি এক- শেখ হাসিনা সরকারের পদত্যাগ। অবিলম্বে এই সরকারকে পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় গণমিছিলপূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন-জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ আলম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. ফখরুজ্জামান প্রমুখ।

জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেন, আজকে গণতন্ত্র ধ্বংস করে বিএনপিসহ বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। কিন্তু হামলা-মামলা, অত্যাচার-নির্যাতন করে লাভ হবে না। এই সরকারকে যেতেই হবে। কারণ, এদের পতনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।

সমাবেশ শেষে ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে গণমিছিল শুরু হয়। মিছিলটি পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব হয়ে পুনরায় আলরাজি কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com