1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
খান ইউনিস হাসপাতালে হামলা করেছে ইসরায়েলি বাহিনী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা সোনারগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অসিত কুমার দাসকে অব্যাহতি পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার ‎​ভুয়া বয়সের সনদ ও শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে সরকারি চাকরির অভিযোগ: অনুসন্ধানে সত্যতা উন্মোচিত দুমকিতে পায়রা নদীর তীব্র ভাঙন: নিঃস্ব হয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা গোলখালী ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রশাসক নিয়োগের দাবি ঠাকুরগাঁও (৫০ বিজিবি) নাগরভিটা বিওপির বিজিবি কর্তৃক আসামিসহ মাদক আটক

খান ইউনিস হাসপাতালে হামলা করেছে ইসরায়েলি বাহিনী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

ইসরায়েলি বাহিনী শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী খান ইউনিসে থাকা এক হাসপাতালে অভিযান চালায়। কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ রাখার পর সেখানে এ অভিযান চালানো হয়। হাসপাতালটির পরিচালনাকারি সংস্থা ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এ কথা জানায়।

পিআরসিএস-এর এক বিবৃতিতে বলা হয়, “দখলদার (ইসরায়েলি) বাহিনী আল-আমাল হাসপাতালে হামলা চালায় ও সেখানে তল্লাশি শুরু করে। হাসপাতালের ভিতরে আমাদের কর্মীদের সাথে যোগাযোগ করা কঠিন মনে হচ্ছে।” খবর এএফপি’র।

ইসরায়েলি সেনাবাহিনী এক সেনা অভিযান পরিচালনার কথা নিশ্চিত করেছে।

সেনাবাহিনী এএফপিকে জানায়, “খান ইউনিসের আল-আমাল হাসপাতালে হামাস সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সন্ত্রাসীদের শনাক্ত করতে একটি সুনির্দিষ্ট অভিযান শুরু হয়েছে এবং আশেপাশে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হচ্ছে।”

পিআরসিএস জানায়, ইসরায়েলি বাহিনী হাসপাতালে চার ডাক্তার, চারজন আহত ব্যক্তি ও পাঁচজন রোগীর আত্মীয়সহ তার দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে।

আল-আমালে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে ভায়ানক লড়াই চলছে। রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার হাসপাতালের চারপাশে তীব্র গোলা ও গুলি বর্ষণ অব্যাহত রয়েছে।

চিকিৎসা সংস্থাটি সাম্প্রতিক সরবরাহ ও সুরক্ষার জন্য বারবার অনুরোধ করেছে, হাসপাতালে অক্সিজেন, ওষুধ ও জ্বালানীর তীব্র ঘাটতির কথা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com