1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু

reporter মনির হোসেন, খাগড়াছড়ি
calendar প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির শালবন নামক এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সা দুর্ঘটনায় শ্রী অর্পনা ধর (৪০) নামে এক শিক্ষিকার মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সুএে জানা যায়,নিহত অর্পনা ধর, রবিবার সন্ধার পর আনুমানিক ৭.৩০ মিনিটের সময়ে শালবন এলাকা হইতে -ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে খাগড়াছড়ি সদরে যাওয়ার পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁসি লেগে এই ঘটনা ঘটে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত অপর্ণা ধর খাগড়াছড়ি শালবন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায় এবং তাদের দুটি যমজ শিশু সন্তান রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষিকার স্বামী অপু ধর জানান,আমাদের দুটি যমজ শিশু সন্তান আছে এই অবুঝ দুটি শিশু সন্তান নিয়ে আমি এখন কি করব, কিভাবে মা ছাড়া এই দুটি সন্তানকে আমি লালন পালন করব। নিহত শ্রী অপর্ণা ধর ও তার স্বামী শালবন এডিসি এলাকায় বসবাস করতেন। এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করতে কাজ করছে খাগড়াছড়ি থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com