1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
কাপ্তাই বিএসপিআইয়ে সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি ও আঞ্চলিক ফোরাম নিষিদ্ধের দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাপ্তাই বিএসপিআইয়ে সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি ও আঞ্চলিক ফোরাম নিষিদ্ধের দাবি

reporter মো জয়নাল আবেদীন কাপ্তাই (রাঙামাটি)
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ছাত্রাবাসে আঞ্চলিক ফোরাম ও মোবাইলে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আবাসিক হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
শনিবার (১৫ আগস্ট) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক রাত সাড়ে ১০ টা হতে  ১২টার দিকে ছাত্রাবাসে অনাকাঙ্ক্ষিত ও সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। একটি আবাসিক হল শিক্ষার্থীদের জন্য নিরাপদ বাসস্থান ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জায়গা হলেও এমন ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
সাধারণ শিক্ষার্থীরা বলেন, আবাসিক হলে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসন ও কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব। শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং তাদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
যৌথ বিবৃতিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে সর্বজনগ্রাহ্য ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ, আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার কর্তৃপক্ষের বহন এবং ছাত্রাবাসের নিরাপত্তা জোরদার করা।
এ ছাড়া ৩ থেকে ৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে তদন্ত প্রতিবেদন সাধারণ শিক্ষার্থীদের সামনে প্রকাশ করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি হল ও ক্যাম্পাসে কোন্দল, আধিপত্য বিস্তার এবং অপ্রীতিকর ঘটনা বন্ধে সব ধরনের আঞ্চলিক ফোরামের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিবৃতিতে সাধারণ শিক্ষার্থীরা আরও বলেন, তারা সবসময় শান্তিপূর্ণ ও নিরাপদ শিক্ষার পরিবেশের পক্ষে। অনতিবিলম্বে দাবিগুলো মেনে নিয়ে সঠিক বিচার নিশ্চিত করা না হলে নিজেদের অধিকার ও নিরাপত্তার স্বার্থে শান্তিপূর্ণভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
উল্লেখ্য, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত বিএসপিআইয়ের ছাত্রাবাসে আঞ্চলিক ফোরাম ও মোবাইলে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৩ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে নয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে এলেও চারজন শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন।
ঘটনার পর বিএসপিআই কর্তৃপক্ষ অটোমোবাইল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয়ভাবে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে খবর পেয়ে কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং চলমান পর্ব সমাপনী পরীক্ষাকে কেন্দ্র করে সতর্কতা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com