1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কাজিরহাটে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে পড়ে ২ বছরের শিশু কন্যার সমিল সমাধি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

কাজিরহাটে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে পড়ে ২ বছরের শিশু কন্যার সমিল সমাধি

reporter এস এম শাহ আলম, বরিশাল 
calendar প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা ৬ নং বিদ্যানন্দনপুর মডেল ইউনিয়নের চরখাজুরিয়া গ্রামের সোহরাব সর্দারের বাড়িতে বেড়াতে এসে খালে পড়ে ২ বছরের শিশু কন্যা নুসরাত জাহানের সমিল সমাধির খবর পাওয়া গেছে। নিহতর পরিবার সূত্রে জানা গেছে গত রোববার সকালে মুলাদী উপজেলা হোসনাবাদ এলাকা থেকে বেড়ানোর উদ্দেশ্যে নুর ইসলাম ও স্ত্রী ফাতেমা বেগম সহ ২ সন্তান ছেলে ৪ বছর ও মেয়ে ২ বছর নিয়ে ফাতেমা বেগমের বাবা সোহরাব সরদারের বাড়িতে আসে। সোহরাব সরদারের বসতঘর সংলগ্ন খাল সকলের অগোচরে ২ বছরের কন্যা নুসরাত জাহান বিকেলে খালে পড়ে যায়। কিছুক্ষণ পর মা ফাতেমা বেগম নুসরাত জাহানকে খোঁজাখুজি করে একপর্যায়ে তিনি দেখতে পায় খালের পাশে তার কন্যা ভাসমান অবস্থায় আছে। ডাকচিৎকার করলে ওই বাড়ির লোকজন এগিয়ে আসে। মা ফাতেমা বেগম নিজেই পানি থেকে তুলে বলে জানা গেছে। দ্রুত চিকিৎসার জন্য মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার সাথে সাথেই বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত জাহান দুনিয়া থেকে বিদায় নেয় বলে তার মামা রাসেল খান বিষয়টি নিশ্চিত করেন। নুসরাত জাহানের লাশ রাত ১০ ঘটিকায় নানাবাড়ি নিয়ে আসে। ১৫ ই জুন সোমবার সকাল ৮ ঘটিকায় নিহতের পিতা-মাতা ও পরিজনরা মুলাদী উপজেলা হোসনাবাদ এলাকায় নিয়ে যাওয়া হয় লাশ দাফন করার জন্য। এই নিয়ে নানা বাড়ি ও দাদা বাড়ি শোকের মাতম বইছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com