1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘সুড়ঙ্গ’ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদী উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ‍্যাসিষ্টিভ ডিভাইস বিতরণ রংপুরে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে হার্নিয়া হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুর যুবসমাজের সহযোগিতায় চিহ্নিত মাদক কারবারি আলামিন গ্রেফতার ইতিহাসে প্রথমবার তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিল বরিশাল সিটি করপোরেশন লাকুটিয়ায় BADC খামার: লিখিত নোটিশ ছাড়াই মাপজোখের প্রস্তুতির অভিযোগ মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর ভাষার বাধা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখচ্ছে ‘কড়া পাঠশালা’ চাঁদাবাজির মামলায় চরফ্যাশনের আলমগীর মালতিয়া কারাগারে দৌলতপুরে বাজারে মারামারিতে সাবেক মেম্বারসহ আহত ২, ঢামেকে রেফার চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ অসহায়, দরিদ্র ও রোগীদের মাঝে বিতরণ

পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘সুড়ঙ্গ’

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ জুলাই, ২০২৩, ৪:৪৯ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে রায়হান রাফি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘সুড়ঙ্গ’

বিনোদন প্রতিবেদক

আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা বাংলাদেশের সিনেমাপ্রেমীদের মনে ঝড় তুলে এবার পশ্চিমবঙ্গেও মুক্তি পাচ্ছে। ওপার বাংলা থেকে এপার বাংলায় সিনেমাপ্রেমীদের মন জয় করতে পাড়ি দিল ‘সুড়ঙ্গ’। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি।

একই ভাষায় কথা বলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ। সেই এপার বাংলা ওপার বাংলার বাঙালিদের মিলিয়ে দিতে এ সিনেমা ‘সুড়ঙ্গ’।

বাংলাদেশের আলোচিত সিনেমা কলকাতায় মুক্তি পাচ্ছে আগামীকাল (২১ জুলাই)। ‘সুড়ঙ্গ’ মুক্তির আগে কলকাতায় হাজির আফরান নিশো ও তমা মির্জা। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সিনেমাপ্রেমী মানুষরা আফরান ও তমার এ জুটিকে প্রথম বড় পর্দায় দেখার সুযোগ পাবেন।

যাদের এতদিন বাংলাদেশের ভালোবাসার ও মজার নাটক ওয়েবসিরিজে দেখেছেন মানুষ। এই প্রথম বড়পর্দায় হাজির হয়েছেন ছোটর্পদার এ জনপ্রিয় তারকা।

এবার এক নতুন রূপে দেখা যাবে আফরান নিশোকে। অভিনেতা নিশো বলেন, এতে মানুষের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। বিশেষ করে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাওয়ার পর এতে দারুণ সাড়া পেয়েছি যে ভাবা যায় না।

এদিন আফরান নিশোর সঙ্গে দেখা গেছে, মীর আফসার আলী, সৃজিত মুখোপাধ্যায়, জয়া আহসানকে। বাংলাদেশের দুই নায়িকার মিল দেখা গেলো কলকাতায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com