1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কলকাতার অভিনেতা জিৎ বাবা হচ্ছেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

কলকাতার অভিনেতা জিৎ বাবা হচ্ছেন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক

দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেতা জিৎ। টালিগঞ্জে দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার সিনেমা। বাংলাদেশের দর্শকদের কাছেও পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা।

এই অভিনেতা ফের বাবা হতে যাচ্ছেন। স্ত্রী মোহনা মাদনানির বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ঘোষণা দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে জিৎ লিখেছেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের আরেকটি সন্তান আসছে। আমাদের জন্য প্রার্থনা করবেন। তারপর থেকে নেটিজেনদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন জিৎ। শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

নীল রঙের পোশাক পরে ‘ম্যাটারনিটি শুট’ করেছেন মোহনা। আর তার সঙ্গী হয়েছেন জিৎ ও তাদের কন্যা। এসব ছবিতে প্রকাশ্যে মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে, দ্বিতীয় সন্তান আগমনের খুব বেশি দেরি নেই।

প্রসঙ্গত, ২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুলশিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় কন্যা। দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন এই নায়ক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com