1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা এমপির বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে,রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ঘিওরের ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে মূল ভবন, জরুরি সংস্কারের দাবি ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন

কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৪, ১১:৪৭ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত এর আয়োজনে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার ১৮ মার্চ দুপুরে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ এসব ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আব্দুল মুহিন, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির প্রধান সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক আব্দুল মুবিন, প্রচার সম্পাদক মো. আব্দুল কদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন, সাংবাদিক পিন্টু দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন শুভ, তরুন সমাজসেবক হাবিবুল ইসলাম ইমন প্রমুখ।উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুয়েল আহমেদ, ৮নং মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী, রহিমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন সচিব অজয় কুমার দাস চৌধুরী, ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ের প্যানেল চেয়ারম্যান সুলেমান হোসেন ভুট্ট, ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের সচিব দিজেন্দ্র কুমার দেবসহ আরো অনেকে। কমলগঞ্জ উপজেলায় মোট ১১০ জন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com