1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কমলগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

কমলগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৪, ১১:০৮ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজারে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আটা, সয়াবিন তেল, চিনি, চিনিগুরা চাল, গুড়া দুধ, সেমাই ও লবণ।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গল উপজেরার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার প্রায় ৪শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সিলেট সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাহমিদ আহমেদ, পিএসসি, জি ও ক্যাপ্টেন মো. আবিদ হাসান রাহাত,কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবেদীন, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল ও শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মসুদুর রহমান মসুদ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান প্রমুখ।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর দিকনির্দেশনায় এবং জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল এর সার্বিক ব্যবস্থাপনায় সিলেট বিভাগের ৪ জেলার অসহায় মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেনা সদস্যদের নিজেদের জন্য বরাদ্দকৃত রেশন হতে সমন্বয় করে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় এই খাদ্যসামগ্রীত বিতরণ করা হয়।
প্রতি বছরই বাংলাদেশ সেনাবাহিনী জনহিতকর কাজের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান। তাছাড়া দেশপ্রেম এবং জনকল্যাণকর মানবিক কাজের জন্য দেশ-বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক সোনাম রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com