1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কক্সবাজারের রামুতে ছুরিকাঘাতে নিহত কৃষকলীগ নেতা নাজেম হত্যাকান্ডের ঘটনায় আটক ২ রামু থানা পুলিশের সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক কাজী শাহাবুদ্দিন সাবু এর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত জলঢাকায় জুলাই শহিদ দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার পেকুয়ায় থামছেই’না বাইক দূর্ঘটনা! অকালে ঝড়ে যুবকের প্রাণ লালমনিরহাটে সমবায় অফিসে এলাহী কাণ্ড, সরকারি কক্ষে পাতা বিছানা, হাজিরা খাতা নিয়ে লুকোচুরি ব্রহ্মপুত্রের ভাঙন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কেউ খোঁজ নেয়নি, শফিউল আলম বাদশা আমাদের পাশে দাঁড়িয়েছেন: পটিয়ার ২,৫০০ বন্যার্ত পরিবারের কণ্ঠে কৃতজ্ঞতার কথা ঘোড়াঘাটে মৃত্তিকা মোহন্ত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকার এক হাজার পরিবারকে প্রত্যাশীর ত্রাণ সহায়তা প্রদান

কক্সবাজারের রামুতে ছুরিকাঘাতে নিহত কৃষকলীগ নেতা নাজেম হত্যাকান্ডের ঘটনায় আটক ২ রামু থানা পুলিশের সংবাদ সম্মেলন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে ছুরিকাঘাতে নিহত কৃষকলীগ নেতা নাজেম মওলা সাহেদ হত্যাকান্ডে জড়িত দুইজনকে ৪৮ ঘন্টা না পেরোতেই আটক করেছে রামু থানা পুলিশ।আটকৃতরা হলেন কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমলাপাড়া এলাকার কাদের মিস্ত্রির ছেলে আলা উদ্দিন ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে ওসমান।

আটকের বিষয়ে ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের,দেওয়ান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান,আটককৃত আসামীরা ঘটনার পুর্ব মুহুর্তে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বধুপাড়া ব্রিজের মাথায় অবস্থান করছিলেন । উক্ত ঘটনাস্থলে জনৈক ফেরদৌস প্রকাশ ফিরোর সাথে আসামীদের কথা কাটাকাটি হয়। এ বিষয়টি ফেরদৌস নিহত শাহেদকে কল করে জানান।,পরে বধুপাড়া ব্রিজের মাথায় ভিকটিম উপস্থিত হয়ে আসামীদের উক্ত ঘটনা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করলে আসামীদের সাথে ভিকটিমের কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির একপর্যায়ে আসামীরা তাদের সাথে থাকা ধারালো ছুরি দিয়ে ভিকটিম নাজেম মাওলা শাহেদ প্রকাশ ছায়াকে এলোপাথাড়ি চুরি দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত করেন।তৎসময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের উদ্দেশ্যে নেওয়ার পথে টগবগে তরুণ ছায়া মৃত্যু বরণ করেন।

লিখিত বক্তব্যে ওসি রামু আবু তাহের দেওয়ান আরো জানান, ঘটনার পর পরই রামু থানার যৌথ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে আসামীদের গ্রেফতারের জন্য বিশেষ গ্রেফতারী অভিযান পরিচালনা শুরু করে। গ্রেফতারী অভিযান পরিচালনা কালে তথ্য-প্রযুক্তির ব্যবহারে মাধ্যমে আসামীদের মোবাইল ফোনের লোকেশন ট্রাক করে তথ্য প্রযুক্তি বিশ্লেষন করিয়া প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ানের নেতৃত্বে রামু থানার ওসি ( (তদন্ত) ইমন কান্তি চৌধুরী ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আই সি সাইফুল আলম ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের দ্রুত সময়ের মধ্যে আটক করে। আটককৃত আসামীরা উক্ত ঘটনা সংঘঠিত করেছে মর্মে স্বীকার করেন বলে জানান তিনি । ঘটনা সংক্রান্তে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী তদন্তে মামলার বিস্তারিত রহস্য উদঘাটিত হবে এবং হত্যাকান্ডের প্রধান আসামী পেঠান সওদাগরের পুত্র দেলোয়ার পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমন কান্তি চৌধুরী,পুলিশ উপ-পরিদর্শক ইফতেখারউদ্দিন, মোহাম্মদ শরীফ,রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এদিকে নিহত কাঠ ব্যবসায়ী এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক নাজেম মওলা সাহেদ প্রকাশ ছায়াকে কচ্ছপিয়া হাজীপাড়া জামে মসজিদে আসরের নামাজের পর জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com