1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কক্সবাজারের গর্জনিয়া বাজারে সন্ত্রাসী জয়নাল আবেদীন টুক্কু ও সাঙ্গপাঙ্গ কর্তৃক হামলা ও টাকা ছিনতাই এর ঘটনার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী আনোয়ার হোসেন।। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

কক্সবাজারের গর্জনিয়া বাজারে সন্ত্রাসী জয়নাল আবেদীন টুক্কু ও সাঙ্গপাঙ্গ কর্তৃক হামলা ও টাকা ছিনতাই এর ঘটনার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী আনোয়ার হোসেন।।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি ( কক্সবাজার):  গর্জনিয়া বাজারে সন্ত্রাসী কায়দায় প্রবাসী কে ছিনতাই এর ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে সন্ত্রাসী হামলায় আহত প্রবাসী আনোয়ার হোসেন।

নাইক্ষ্যংছড়ি অনলাইন প্রেস ক্লাব এর অস্হায়ী কার্যালয়ে ১৪ মার্চ সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সন্ত্রাসী হামলায় গূরুতর আহত যুবলীগ নেতা আনোয়ার হোসেন। এ সময় প্রবাসী আনোয়ার হোসেন এর বড় ভাই, দোছড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, অনলাইন প্রেস ক্লাব এর আহবায়ক ইরফান মাহবুব রায়হান ও সদস্য সচিব সরওয়ার জাহান উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে যুবলীগ নেতা ও প্রবাসী আনোয়ার হোসেন বলেন, চলতি মার্চ মাসের ৭ তারিখ সন্ধ্যা সাত টা ৩০ ঘটিকায় গর্জনিয়া বাজারের মাদ্রাসা গেইটস্হ ইসলামিয়া স্টোরের মালিক ব্যবসায়ী কায়সারের নিকট থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করি। টাকা গ্রহণের বিষয়টি স্হানীয় কচ্ছপিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নতুন তিতার পাড়া এলাকার রফিকের পুত্র জয়নাল আবেদিন টুক্কু ও পূর্ব থেকে উৎপেতে প্রকাশ্যে হামলা চালান।উল্লেখিত সন্ত্রাসীরা দেখে ফেলায় টাকা ছিনতাই এর উদ্দেশ্যে প্রবাসী আনোয়ার হোসেন এর উপর লোহার রড়,চাপাতি ও অত্যাধুনিক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে গূরুতর আহত করে নগদ একলক্ষ পঞ্চাশ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে মুমূর্ষু আনোয়ার হোসেন বলেন, আমাকে অজ্ঞান অবস্থায় স্হানীয় লোকজন উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা কমপ্লেক্সে ভর্তি করেন। বিস্তারিত ঘটনার ভিডিও সিসি ফুটেজ আহত আনোয়ার হোসেনের নিকট সংরক্ষিত আছে জানিয়ে সংবাদ সম্মেলনে প্রবাসী আনোয়ার হোসেন আরো জানান, সন্ত্রাসীদের উপর্যোপরী হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রবাসী আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে আরো বলেন,তিনি দীর্ঘ দিন প্রবাসে জীবনযাপন করছেন।দেশে নিয়মিত রেমিট্যান্স পাঠাচ্ছেন। একজন রেমিট্যান্স যোদ্ধার উপর এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা ও ছিনতাই এর ঘটনায় আনোয়ার হোসেন রীতিমতো বাকরুদ্ধ। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক আইনগত কঠোর ব্যবস্হা গ্রহণের জন্যে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন হামলার শিকার আনোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com