1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ওড়াকান্দিতে বারুণী স্নানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেবাদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলপুরে সংসদ সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত দুর্গাপুরে কলেজ সভাপতি পদ নিয়ে উত্তপ্ত শিক্ষাঙ্গন চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত একজন আলোকিত দেশপ্রেমিক সাইফুল হক এক গ্রামের আট শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সংবর্ধনায় সম্মানিত মেধাবীরা নারায়ণগঞ্জ সদরে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন – ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী ময়মনসিংহে জেলা প্রশাসকের “যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা ” বাস্তবায়নে স্কুলে স্কুলে ইউএনও,

ওড়াকান্দিতে বারুণী স্নানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেবাদান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৪, ১২:২১ অপরাহ্ণ

মোঃ রিপন আলী (নিজস্ব প্রতিবেদক): গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি ও পবিত্র বারুণী স্নান উপলক্ষ্যে আগত লাখো পূণ্যার্থীর সেবায় প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের শিক্ষার্থীরা মতুয়া বিদ্যার্থী পরিষদের তত্ত্বাবধানে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও জলছত্র আয়োজন করেছেন।

শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ১৮১২ সালের ১১ মার্চ মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার ওড়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তৎকালীন সমাজে পিছনে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের লক্ষ্যে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ফলশ্রুতিতে সমাজে পিছিয়ে পড়া বৃহৎ জনগোষ্ঠী তাঁর ভক্ত হয়ে উঠে, যাদের মতুয়া নামে অভিহিত করা হয়ে থাকে।

পৃথিবীর বিভিন্ন দেশ হতে এ পবিত্র অনুষ্ঠানে মতুয়া সম্প্রদায়ের প্রায় ১৫-২০ লাখ ভক্তের আগমন হয়। এ অসংখ্য মানুষের সেবায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী মানুষের সেবাদানের লক্ষ্য ২০১৭ সাল হতে নিয়মিত এ অনুষ্ঠানে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও জলছত্র আয়োজন করে আসছেন, এ বছর তাদের এ সেবাদান কার্যক্রম ০৬ ও ০৭ এপ্রিল এ দু’দিন চলবে। উল্লেখ্য পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের তিরোধানের পর তাঁর যোগ্যপুত্র শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর তৎকালীন সমাজের নিম্নবর্ণের মানুষের মাঝে শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করে পূজনীয় হয়ে আছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com