1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
এ বছর রাশিয়া গম রপ্তানির রেকর্ড ভাঙবে : পুতিন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

এ বছর রাশিয়া গম রপ্তানির রেকর্ড ভাঙবে : পুতিন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৩, ৯:৪৮ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, এক দশক ধরে বিশ্বের শীর্ষ পাঁচ গম রপ্তানিকারক দেশের নামের তালিকায় রাশিয়া রয়েছে এবং চলতি বছর দেশটি গম রপ্তানির ক্ষেত্রে আগের সব রেকর্ড ভাঙতে পারে বলে আশা করা হচ্ছে। খবর তাস’র।

তিনি সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (এসপিআইইএফ) বলেন, ‘আমি আনন্দের সাথে জানাতে চাই যে, কৃষি পণ্যের সরবরাহ মূল্য চার হাজার একশ’ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। বিগত ১০ বছর ধরে রাশিয়া শীর্ষ পাঁচ শস্য রপ্তানিকারক দেশের নামের তালিকায় রয়েছে। ২০১৬ সাল থেকে রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ নির্বাচিত হয়ে আসছে। বিশ্ব বাজারে দেশটির অবস্থান শীর্ষে রয়েছে। এক্ষেত্রে আশা করা হচ্ছে, চলতি বছর আমাদের কোম্পানিগুলো আরো এক ধাপ এগিয়ে গম রপ্তানির ক্ষেত্রে রেকর্ড গড়বেন।’

তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, রাশিয়া আফ্রিকাসহ খাদ্য ঘাটতির সম্মুখীন দেশগুলোকে সহায়তা করার মাধ্যমে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সক্রিয় প্রচেষ্টা চালাবে।

তিনি আরো বলেন, ‘গত বছর আমাদের সামগ্রিক রপ্তানি দশ বছরের রেকর্ড ভেঙ্গেছে এবং ৫৯২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com