1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
এসএ টিভির পর্দায় বাংলায় ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা’ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

এসএ টিভির পর্দায় বাংলায় ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা’

reporter জামাল শিকদার
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ

ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও জীবনাদর্শ দর্শকদের সামনে তুলে ধরতে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় দুটি ইসলামিক ধারাবাহিক বাংলায় ডাবিং করে সম্প্রচারের উদ্যোগ নিয়েছে এসএ টিভি। ধারাবাহিক দুটি হলো—‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’।

রাজধানীর কাকরাইলে গ্র্যান্ড প্যালেস হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দুই ধারাবাহিকের বাংলা সংস্করণ সম্প্রচারের ঘোষণা দেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ, মিনিস্টার মাইওয়ান গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার, এসএ টিভির উপব্যবস্থাপনা পরিচালক নুর এ আলম রুবেল, পরিচালক শামছুল আলম পান্থ, নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চনসহ অনেকে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক ‘ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ ধারাবাহিকটি নিবেদন করছে মিনিস্টার মাইওয়ান গ্রুপ।

সংবাদ সম্মেলনে এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাজ শুধু দর্শকদের বিনোদন দেওয়া নয়; বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেওয়াও আমাদের অন্যতম দায়িত্ব। ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’ সেই লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান তালিকায় গুরুত্বপূর্ণ সংযোজন। আমরা বিশ্বাস করি, এই দুই ধারাবাহিক দর্শকদের কাছে ইতিহাস, আধ্যাত্মিকতা ও মানবিক শিক্ষার এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘মহাকাব্যিক ইসলামিক গল্পনির্ভর এই ধারাবাহিকগুলো ছোট-বড় সব বয়সী দর্শকের উপযোগী করে উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি কুরআনের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্বও তুলে ধরেন তিনি।’

উল্লেখ্য, পরিবারসহ উপভোগের উপযোগী ঐতিহাসিক প্রেক্ষাপট ও নৈতিক শিক্ষামূলক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস’ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এসএ টিভির পর্দায় প্রচারিত হবে। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে ধারাবাহিকটি।

অন্যদিকে, আবেগঘন ইরানি গল্পনির্ভর জনপ্রিয় ধারাবাহিক ‘ইউসুফ-জুলেখা’ প্রচারিত হবে আগামী ৩০ আগস্ট থেকে। এই ধারাবাহিকটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টায় এসএ টিভিতে দর্শকরা উপভোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com