1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
এসএস সি ২০২৬ পরীক্ষায় ফলাফলে আত্রাই উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সাফল্য। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

এসএস সি ২০২৬ পরীক্ষায় ফলাফলে আত্রাই উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সাফল্য।

reporter এ,এস,এম ইমতিয়াজ আহমেদ, আত্রাই, নওগাঁ
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ

৯৭ জনের মধ্যে ৮৯ জন কৃতকার্য।
৩৮ জন জিপিএ-৫.
এই ইস্কুলের মেধাবী
ছাত্রী মানসী সরকার নওগাঁ জেলার প্রথম, রাজশাহী বিভাগের দ্বিতীয় স্থান অর্জন করেছে।

নওগাঁ জেলার আত্রাই উপজেলার এবারের এসএসসি ২০২৬ পরীক্ষার ফলাফলে দেখা যায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করেছে।স্কুল থেকে সর্বমোট ৯৭ জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে ৮৯জন কৃত কার্য হয়েছে,তার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৮ জন। এই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী মানসী সরকার ১২৫০ নম্বরের মধ্যে ১২২৩ নম্বর পেয়ে নওগাঁ জেলার মধ্যে প্রথম এবং রাজশাহী বিভাগের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে তার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ তার বাবা-মা এবং আত্রাই বাসীর মুখ উজ্জ্বল করেছে।
স্কুল জীবন শুরু থেকে মেধাবী এবং তার স্কুলের সকল শিক্ষক মন্ডলীর প্রিয় ছাত্রী মানসী সরকারের বাড়ি আত্রাই উপজেলার সাহেবগঞ্জ বাজারে পালপাড়া গ্রামে। তার বাবা প্রশান্ত কুমার সরকার আত্রাই মহিলা কলেজের সহকারী অধ্যাপক,তার মা মল্লিকা সরকার আত্রাই উপজেলার মধুগুড়নই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।সে বাবা,মার প্রথম সন্তান। তার পড়াশোনা সম্পর্কে তার বাবা প্রশান্ত সরকার জানান, আমার মেয়েকে কখনো পড়াশোনার কথা বলতে হয় নাই সে নিজ থেকেই প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতো। এবং সেই স্কুল জীবনের শুরু থেকেই মেধাবী ছিল। তার মেয়ের এইরকম ফলাফলের জন্য মহান সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মানসী সরকার জানায় সুনির্দিষ্ট লক্ষ্য কঠোর অধ্যাবসায় শিক্ষক-শিক্ষিকা পিতা-মাতার সহযোগিতা এবং মোবাইল ফোনকে না বলাই তার আজকের এই অর্জন।
মানসী সরকার জীবনে কি হতে চাই-এ প্রশ্নের জবাবে সে বলে আমি প্রকৌশলী হয়ে দেশের এবং দেশের মানুষের জন্য কাজ করতে চাই।মানসী সরকার তার শিক্ষক মন্ডলী এবং মহান সৃষ্টিকর্তার কাছে তার এই সাফল্যের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com