1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অন্য পুরুষের সঙ্গে স্ত্রী উধাও দুই মেয়েকে নিয়ে হুমকির মুখে প্রবাসী পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলায়/ রায়গঞ্জ মহকুমায়  ১ জন বাংলাদেশি নিহত সাত তলার নকশা, দুই তলার ভবন, তাতেও নেই পরিচালকের কক্ষ র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা সোনারগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অসিত কুমার দাসকে অব্যাহতি পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার

এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের

reporter ​মোঃ লুৎফর রহমান, বিরল (দিনাজপুর) 
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ

​দিনাজপুরের বিরল উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাপাই নদা পাড়া খাড়ির (খাল) ওপর নিজস্ব অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করে দিয়ে হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি দূর করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
​স্থানীয় সূত্রে জানা যায়, ওই খাড়ির ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন দুই পাড়ের মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে খাড়ি পারাপারের যোগাযোগ ব্যবস্থা একপ্রকার পুরোপুরি ভেঙে পড়ত। এলাকার সর্বস্তরের মানুষের এই দুর্ভোগ লাঘবে এবং যাতায়াত ব্যবস্থা দ্রুত সচল করতে সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করে এই কাঠের সেতুটি তৈরি করে দেওয়ার কার্যকর উদ্যোগ নেন।
​এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর এই ব্যক্তিগত উদ্যোগে নির্মিত কাঠের সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করার পর স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সর্বস্তরের জনগণ ও উপকারভোগীরা সংসদ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
​এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক জানান, “গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন ও জনগণের কষ্ট লাঘব করাই আমার প্রথম অঙ্গীকার। এলাকার মানুষের তাৎক্ষণিক চলাচলের সুবিধার কথা চিন্তা করে আপাতত নিজস্ব অর্থায়নে এই কাঠের সেতুটি নির্মাণ করে দেওয়া হয়েছে। তবে এটিই শেষ নয়; খুব শিগগিরই সরকারি অর্থায়নে এখানে একটি টেকসই ও স্থায়ী পাকা সেতু নির্মাণ প্রকল্পের কাজ শুরু করা হবে।”
​এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর এই সময়োপযোগী ও জনকল্যাণমুখী পদক্ষেপের ফলে স্থানীয় শিক্ষার্থী, কৃষক ও পথচারীদের দৈনন্দিন চলাচলে নতুন স্বস্তি এসেছে এবং এলাকার কৃষিপণ্য পরিবহনে এক নতুন গতির সঞ্চার হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com