1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ

reporter স্বপ্নীল চৌধুরী জাবেদ ,রামগঞ্জ (লক্ষ্মীপুর)
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ বক্সের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রামগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুল। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি কবির হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিএস মনোয়ার হোসেন মনোয়ার।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাসার সতু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব বাবলু, সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, সাবেক সদস্য সচিব মিয়া আলমগীর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন, পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুন্নাসহ দলীয় নেতারা।
বক্তারা অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত একটি চক্র এআই প্রযুক্তি ব্যবহার করে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। তাদের দাবি, এটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
তাদের আরও অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী বিদেশে অবস্থান করে এআই প্রযুক্তির মাধ্যমে এমপির বিকৃত ছবি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন, যাতে তাঁর উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা যায়।
বক্তাদের দাবি, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জের উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com