1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
এবার আন্তর্জাতিক প্রজেক্টে আদা শর্মা! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (ভিপি) উখিয়ায় বন্যায় বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে নুরুল ইসলামের ১৮ সদস্যের পরিবার গোপালগঞ্জে সাধারণ মানুষের উচ্ছ্বসিত ভালোবাসায় সিক্ত তারেক রহমান কুমিল্লায় ৩ ঘণ্টায় ১০৭ মিমি বৃষ্টি: নগরী জলমগ্ন, সদর হাসপাতালেও পানি, এইচএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ

এবার আন্তর্জাতিক প্রজেক্টে আদা শর্মা!

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৩, ৯:৩৪ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক

মাত্র কয়দিন আগেও তিনি ছিলেন একজন সামান্য পরিচিত অভিনেত্রী। কিন্তু এখন তিনি বিশাল তারকা। চলতি বছরের অন্যতম বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’র সৌজন্যে তিনি এখন অন্যতম চর্চিত নাম, বলছিলাম আদা শর্মা’র কথা। ভারতীয় বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করার পাশাপাশি বিদেশেও বেশ ভাল সাড়া পেয়েছে দ্য কেরালা স্টোরি ছবিটি। ছবিতে দর্শকের দ্বারা প্রশংসিত হয়েছে আদা শর্মা’র অভিনয়ও। ছবির সাফল্যের পর থেকে অভিনেত্রীর দরও কয়েক গুণ বেড়ে গিয়েছে এক লাফে। শোনা যাচ্ছে, এবার এক আন্তর্জাতিক প্রজেক্টে দেখা যেতে চলেছে তাকে। সেই ছবিতে সুপারহিরোর চরিত্রে দেখা যেতে পারে তাকে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, সুপারহিরো নিয়ে বরাবরই উৎসাহী ভারতীয় দক্ষিণী ছবির সুন্দরী গ্ল্যামারাস অভিনেত্রী আদা শর্মা। আর পাঁচজন তরুণীর মতো সুপারহিরোর চরিত্রে অভিনয় করার স্বপ্ন দেখতেন তিনি। এবার নাকি সেই স্বপ্ন সত্যি হতে চলেছে তার। তবে এখনই সেই প্রজেক্ট নিয়ে মুখ খুলতে নারাজ। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি শুধু এটুকুই বলতে পারি যে, একজন সুপারহিরোর চরিত্রে আমি অভিনয় করছি। এই নিয়ে আরও তথ্য অনুরাগীদের সঙ্গে শেয়ার করার জন্য উদগ্রীব হয়ে আছি।

দ্য কেরালা স্টোরিতে অভিনয় করার পরে এমন একটি চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা বেশ আলাদা হতে চলেছে বলে আদা শর্মা’র ধারণা। অন্যদিকে, বিতর্ক দ্য কেরালা স্টোরি’র পিছু না ছাড়লেও বক্স অফিসে এখনও অব্যাহত রয়েছে এই ছবির সাফল্য। এখনও পর্যন্ত দেশের বক্স অফিসে ২৪০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। বিশ্বজোড়া বক্স অফিসে ৩০০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে ফেলেছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত এবং আদা শর্মা অভিনীত এই ছবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com