1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
একদফা দাবিতে রাজধানীতে সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোটের বিক্ষোভ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

একদফা দাবিতে রাজধানীতে সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৩, ৩:৫২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের একদফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোট।

শুক্রবার বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়। পরে পল্টন হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভপূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতেই হবে। আজ সমগ্র দেশ ও গোটা জাতি এক মারাত্মক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। গনতন্ত্র আজ বন্দী, কেড়ে নেওয়া হয়েছে বাক স্বাধীনতা। জনগণের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। এবার ঘুরে দাঁড়াবে। সময় থাকতে জাতির কাছে সকল অপকর্মের জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করুন, নতুবা জনতার আন্দোলনে পতন হলে দেশে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

তিনি বলেন, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী জালিমের বন্দীশালায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুকে দেশবাসী চিকিৎসাজনিত অবহেলা বলেই ধারণা করছে। এবিষয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া এখন সময়ের দাবী।

আসাদুল হক অহিদুলের সঞ্চালনায় এতো আরো বক্তব্য রাখেন জোটের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাঈনুদ্দিন মজুমদার, অন্যতম শীর্ষনেতা পীরজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, প্রিন্সিপাল মোঃ ওমর ফারুক, অ্যাডভোকেট আলম খানসহ জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com