1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
এই সরকারকে ধাক্কা দিয়ে সরাতে হবে: মির্জা আব্বাস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

এই সরকারকে ধাক্কা দিয়ে সরাতে হবে: মির্জা আব্বাস

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৩, ৪:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই সরকার ১৫ বছর যাবত ক্ষমতায় বসে আছে। এরা কথা বললে শোনে না। এদের ধাক্কা দিয়ে সরাতে হবে। ১৫ বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয় না।

তিনি বলেন, আমাদের আর কোনো ভয় নাই, দেশের মানুষ গুম, হত্যাকে ভয় পায় না। মানুষ মরতে ভয় পায় না।

শুক্রবার বিকালে রাজধানীর গুলশান ১-এ গণ মিছিলপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের একদফা দাবিতে রাজধানীতে এ গণমিছিল আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, আজকে শুনলাম কেউ কেউ নেপালে গেছে। ওখানে নাকি কার কাছ থেকে পানি পড়া আনতে। এই পানি পড়া দিয়ে কাজ হবে না। এই সরকারকে সরে যেতে হবে।

তিনি বলেন, আমাদের গ্রেফতার করে, মামলা দিয়ে হয়রানী করে আমাদের আন্দোলন থেকে দুরে রাখা যাবে না।

বেগম খালেদা জিয়াকে দুর্বার আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে বলেও ঘোষণা দেন মির্জা আব্বাস।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, আজকে আমরা সমবেত হয়েছি সরকারকে লাল পতাকা দেখানোর জন্য। লাল পতাকা দেখালে মাঠ ছেড়ে চলে যেতে হয়।

তিনি বলেন, আজকে ১২ কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে। এই সরকারকে বিদায় নিতে হবে।

তিনি বলেন, সরকারকে পদত্যাগে বাধ্য করে অন্তর্বতী কালিন সরকার প্রতিষ্ঠা করবো। নতুন নির্বাচন কমিশন গঠন করবো। নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিনা ভোটের সরকার অত্যাচারে, নির্যাতনের দেশের মানুষ অতিষ্ট।

তিনি বলেন, আজকের এই সমাবেশ প্রমাণ করে আমাদের যাদের খুন করা হয়েছে আমরা তাদের রক্তের প্রতিশোধ নিতে চাই।

তিনি আরও বলেন, আমরা এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।

ঢাকা মহানগর বিএনপি উত্তরে আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আরও অংশ নেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, যুগ্ম-সচিব মজিবুর রহমান সারোয়ার প্রমুখ।

গণ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের সঞ্চালনা করেন ঢাকা মহানগর বিএনপি উত্তরে সদস্য সচিব আমিনুল হক।

গণ মিছিলে যুবদলের মামুন হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিল, গুলশান ১ নম্বর থেকে তিতুমীর কলেজের সমানে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com