1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
উইম্বলডনের ওয়াইল্ড কার্ড পেলেন ভেনাস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

উইম্বলডনের ওয়াইল্ড কার্ড পেলেন ভেনাস

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ জুন, ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ

আগামী মাসে শুরু হওয়া বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনের সিঙ্গেলসে অংশগ্রহনে ওয়াইল্ড কার্ড পেয়েছেন পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস।

গত বছর অল ইংল্যান্ড ক্লাবে ভেনাস মিক্সড ডাবলসে অংশ নিয়েছিলেন। ২০২১ সাল থেকে তিনি সিঙ্গেলসে অংশ নিচ্ছেন না। কিন্তু প্রায় বছর খানেক পর সিঙ্গেলসে জয় তুলে নিয়ে আবরো উইম্বলডনে খেলার স্বপ্ন দেখছেন ভেনাস। সোমবার বার্মিংহ্যাম ডব্লিউটিএ ইভেন্টে ইতালিয়ান ক্যামিলা গিওর্গিকে ৭-৬, ৪-৬, ৭-৬ গেমে পরাজিত করে শেষ ষোল নিশ্চিত করেছেন ভেনাস। ৪৩তম জন্মদিনের পরদিন তিনি এই জয় তুলে নেন।

বার্মিংহ্যামে যাবার আগে ভেনাস গত সপ্তাহে নেদারল্যান্ডে খেলার মাধ্যমে জানুয়ারির পর প্রথম ঘাসের কোর্টের টুর্ণামেন্টে অংশ নিয়েছেন।

গিওর্গিওর বিরুদ্ধে তার তিন সেটের জয়টি ছিল ২০১৯ সালের পর প্রথম শীর্ষ ৫০’র কোন প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয়।

এবারের আসরে ১০জন ব্রিটিশ পুরুষ ও নারী খেলোয়াড়কে ওয়াইল্ড কার্ড উপহার দেয়া হয়েছে,যার মধ্যে লিয়াম ব্রুডি ও কেটি বুল্টারও রয়েছেন। এদিকে গতবছর গর্ভধারনের কারনে খেলতে না পারা ইউক্রেনের এলিনা সেভিতোলিনাও এবার মূল ড্র’তে অংশ নিচ্ছেন। ২০১৯ সালে উইম্বলডনের সেমিফাইনালে খেলা বিশ্বের তিন নম্বর খেলোয়াড় সেভিতোলিনা অক্টোবরে কণ্যা সন্তানের জন্ম দেন। এ বছর ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলেছেন।

বিশ্বের ১২৪ নম্বর খেলোয়াড় বেলজিয়ামের ডেভিড গোফিন ২০২২ সালে কোয়ার্টার ফাইনালে খেলার কারনে ওয়াইল্ড কার্ড পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com