1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঈদে আসছে দীঘির ওয়েব ফিল্ম ‘মার্ডার নাইনটিজ’ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

ঈদে আসছে দীঘির ওয়েব ফিল্ম ‘মার্ডার নাইনটিজ’

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ জুন, ২০২৩, ৭:৫২ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক

বর্তমানে ওজন কমিয়ে নিজেকে পারফেক্ট বডিশেমিংয়ে নিয়ে এসেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ইতোমধ্যে বেশ কয়েকটি কাজ করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। ফের নতুন ওয়েব ফিল্মে দেখা যাবে দীঘিকে।

সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ‘মার্ডার নাইনটিজ’ নামের ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। আসন্ন ঈদে আরটিভিতে প্রচার হবে এটি। এতে পর্দায় দীঘির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা খাইরুল বাশার।

এ প্রসঙ্গে দীঘি বলেন, ওয়েব ফিল্ম ‘মার্ডার নাইনটিজ’র গল্পটি অসাধারণ। এতে একজন গৃহবধূর চরিত্রে অভিনয় করেছি আমি। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকে যায় আরেকজন। ঘটতে থাকে নানা ঘটনা।

এর আগে দীঘি বলেছিলেন, নতুনভাবে হাজির হবেন তিনি। অবশেষে তাই করে দেখালেন জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী।

আট মাস আগের এবং সম্প্রতি দুটি ছবি দিয়ে নতুনভাবে নিজেকে তৈরি করা প্রসঙ্গে দীঘি লিখেছিলেন, এই যাত্রাটি আমার সবচেয়ে প্রিয়। গেল আট মাসে ওজন কমিয়ে ৬১ থেকে ৫২ কেজিতে নিয়ে এসেছি।

অভিনেত্রী আরও লেখেন, এই আট মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান-পতন, ঘুমহীন রাত, হৃদয় ভাঙা, বিশ্বাসঘাতকতা, কটূক্তি, বডি শেমিংসহ অনেক কিছু। এখন সেই আমি একই ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com