1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ইপিজেড থানা পুলিশের অভিযানে (৮০) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ (০১) মাদক ব্যবসায়ী আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ছয়মাইলে পুকুরে ‘দশমিনা এক্সপ্রেস’, প্রাণে বাঁচলেন যাত্রীরা অন্য পুরুষের সঙ্গে স্ত্রী উধাও দুই মেয়েকে নিয়ে হুমকির মুখে প্রবাসী পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলায়/ রায়গঞ্জ মহকুমায়  ১ জন বাংলাদেশি নিহত সাত তলার নকশা, দুই তলার ভবন, তাতেও নেই পরিচালকের কক্ষ র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা সোনারগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অসিত কুমার দাসকে অব্যাহতি

ইপিজেড থানা পুলিশের অভিযানে (৮০) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ (০১) মাদক ব্যবসায়ী আটক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ সিএমপি ইপিজেড থানাধীন আকমল আলী বেড়িবাঁধ সুইজ গেইট সংলগ্ন গোলচত্ত্বর রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৮০(আশি) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ(০১) জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইপিজেড থানা পুলিশ।

ইপিজেড থানা অফিসার্ ইনচার্জ মোহাম্মদ হোসাইন এর সার্বিক দিকনির্দেশনায়, ওসি তদন্ত মোঃ জামাল”র সহযোগিতায় গত
০২ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ১৯.২০ ঘটিকার সময় এএসআই(নিঃ)/ মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ সিএমপি ইপিজেড থানাধীন আকমল আলী বেড়িবাঁধ সুইজ গেইট সংলগ্ন গোলচত্ত্বর রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া আসামী প্রিয় চাকমা (৩৫)কে গ্রেফতার করে তাহার হেফাজতে থাকা ৮০(আশি) লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ প্রিয় চাকমা (৩৫), পিতা- প্রেম বিজয় চাকমা, মাতা- কানন মালা চাকমা, সাং- গোলাছড়ি, রূপকারী, ৩ নং ওয়ার্ড, পোঃ-মারিশ্যা, থানা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি, বর্তমানে-নিউমুরিং, জে এস প্লাজা, ৬ষ্ঠ তলা, ১২ নং রুম, থানা-ইপিজেড,জেলা-চট্টগ্রাম।

উক্ত আসামির বিরুদ্ধে ইপিজেড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com