1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ইউক্রেন যুদ্ধে সমর্থন আদায়ে জেলেনস্কি এখন কানাডায় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

ইউক্রেন যুদ্ধে সমর্থন আদায়ে জেলেনস্কি এখন কানাডায়

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাদের ঘনিষ্ঠ মিত্র দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে শুক্রবার সাক্ষাত করেছেন।

এ সময় ট্রুডো যুদ্ধবিধ্বস্ত দেশটিকে অতিরিক্ত সাহায্যের প্রতিশ্রুতি দেন। এর মধ্যদিয়ে জেলেনস্কি আন্তর্জাতিক সহায়তা জোরদারের লক্ষে সফরের তৃতীয় ধাপ শেষ করেন। খবর এএফপি’র।

অটোয়া সফর শেষে জেলেনস্কি জাতিসংঘে ভাষণ দেন ও ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের সাথে বৈঠক ও প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত করেন। বাইডেন ইউক্রেনের সামরিক শক্তি জোরদারে দেশটিতে দ্রুত মার্কিন ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দেন।

খবরে বলা হয়, ইউক্রেনীয় প্রবাসীদের আবাসস্থলের ক্ষেত্রে কানাডা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। পার্লামেন্টে দেওয়া ভাষণে জেলেনস্কি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের মাটিতে রুশ সৈন্য পাঠানোর পর থেকে কিয়েভকে দেওয়া সহায়তার জন্য কানাডাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, কানাডা ‘সর্বদা ন্যায়বিচার রক্ষা করে এসেছে। ফলে রাশিয়া যখন ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করে তখন আপনি স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষ বেছে নেবেন। তাতে আমার কোন সন্দেহ ছিল না।’

তিনি বলেন, এ জন্য ‘আপনাকে ধন্যবাদ।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com