1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ইউক্রেনের সব গুরুত্বপূর্ণ স্থানের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

ইউক্রেনের সব গুরুত্বপূর্ণ স্থানের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়া

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৩, ৫:৪১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

শুক্রবার রাশিয়া বলেছে, তার সৈন্যরা ইউক্রেনের সব গুরুত্বপূর্ণ স্থানের দিকে অগ্রসর হচ্ছে। তবে পর্যবেক্ষকরা বলছেন সামান্যই অগ্রসর হচ্ছে।

গুরুত্বপূর্ণ স্থানগুলো ২০২৩ সালে কেবলমাত্র স্থানান্তরিত হলেও লড়াই তীব্র লড়াই এখনো চলছেই। সর্বশেষ প্রধান ফ্ল্যাশপয়েন্ট শিল্প শহর আভদিভকা প্রায়ই ঘেরাও করে রেখেছে। ইউক্রেন বলেছে তারা হামলা থেকে শহরটিকে রক্ষা করেছে। খবর এএফপি’র।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু শুক্রবার বলেছৈন, ‘আমাদের সেনারা দক্ষতার সাথে ও পরিকল্পিতভাবে কাজ করছে। আরও সুবিধাজনক অবস্থান দখল করছে এবং সব দিকের অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ রয়েছে।’

রাশিয়ার শীর্ষ সামরিক কর্তাদের সাথে এক ব্রিফিংয়ে শোইগু বলেছেন, ‘তাদের লোকেরা ‘কার্যকর ও দৃঢ়ভাবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ওপর হামলা চালিয়ে ক্ষতি সাধন করছে। তাদের যুদ্ধের ক্ষমতা উল্লেখযোগ্যহারে কমে গেছে।’

বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তাদের বাহিনী ইউক্রেনের পূর্ব দোনেটস্ক অঞ্চলের বাখমুতের উপকণ্ঠে একটি ছোট গ্রাম ক্রোমোভের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে অন্যান্য আঞ্চল দখল নিতে পারেনি।

মস্কোর পীড়াপীড়ি সত্ত্বেও এর বাহিনী অগ্রসর হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এক ডিক্রি জারি করে বলেছেন সৈন্য সংখ্যা ১৫ শতাংশ বাড়ানো হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com