1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎আশুলিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‎ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক কাজী শাহাবুদ্দিন সাবু এর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত জলঢাকায় জুলাই শহিদ দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার পেকুয়ায় থামছেই’না বাইক দূর্ঘটনা! অকালে ঝড়ে যুবকের প্রাণ লালমনিরহাটে সমবায় অফিসে এলাহী কাণ্ড, সরকারি কক্ষে পাতা বিছানা, হাজিরা খাতা নিয়ে লুকোচুরি ব্রহ্মপুত্রের ভাঙন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কেউ খোঁজ নেয়নি, শফিউল আলম বাদশা আমাদের পাশে দাঁড়িয়েছেন: পটিয়ার ২,৫০০ বন্যার্ত পরিবারের কণ্ঠে কৃতজ্ঞতার কথা ঘোড়াঘাটে মৃত্তিকা মোহন্ত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকার এক হাজার পরিবারকে প্রত্যাশীর ত্রাণ সহায়তা প্রদান

‎আশুলিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‎

reporter  ‎মোঃ বশির উদ্দিন
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ

ঢাকার আশুলিয়ায় ৬ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।  ঘটনার পর থেকে ধর্ষক বিদেশ সরকার (৫৫) পলাতক রয়েছে। গত  ‎ ‎শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়া থানার এসআই এইচএম ইমন বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে, বুধবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের লালারটেক এলাকায় এ ঘটনা ঘটে। ‎ ‎ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

‎ ‎অভিযুক্ত বিদেশ সরকার লালারটেক এলাকার মৃত বাবু লাল সরকারের ছেলে৷ সে তামা-কাশার দোকানে কাজ করে। পাশাপাশি বাংলা মদ বানিয়ে বিক্রি করে বলেও জানায় স্থানীয়রা। ‎

‎ভুক্তভোগী ওই শিশুর বাবা জানান, বুধবার দুপুর দুইটা-আড়াইটার দিকে বাচ্চাদের সাথে খেলাধূলা করছিল ওই শিশু। এসময় কৌশলে বিদেশ সরকার স্থানীয় রনজিৎ সরকারের বাড়ির একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক শিশুটি ধর্ষণ করে। ‎ ‎পরের দিন দুপুরে বিষয়টি ওই শিশুর বাবা জানতে পেরে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে আলোচনা করে। পরে স্থানীয় মাতব্বররা বিষয়টি শনিবার (২১ জুন) বসে মীমাংসা করে দিবে বলে আশ্বাস দেয়। ‎

‎কিন্তু শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এলাকার কিছু যুবকরা ওই ধর্ষককে পিটুনী দিলে সে কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে রাতেই আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন। ‎‎আশুলিয়া থানার উপ-পরিদর্শক এইচ এম ইমন জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তবন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ‎ ‎ ‎

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com